Blog Archive

Monday, October 31, 2022

মাদকমুক্ত পরিবেশ বান্ধব ও ঘুষ দুর্নীতি মুক্ত নিরাপদ বাসযোগ্য কক্সবাজার চাই

Description: মাদকমুক্ত পরিবেশ বান্ধব ও ঘুষ দুর্নীতি মুক্ত নিরাপদ বাসযোগ্য কক্সবাজার চাই

কক্সবাজার 

বার্তা পরিবেশক

প্রকাশ

৩০/১০/২০২২ ০২:৪১

এই স্লোগানকে সামনে রেখে ২৯/১০/২০২২ইং তারিখ কক্সবাজার সোসাইটির এক যুগ পুর্তি উদযাপন-২০২২ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিকাল ৪.৩০ঘটিকায় অনুষ্ঠিত হয়। কক্সবাজার সোসাইটি একটি বৃহত্তম স্বেচ্ছাসেবী-সামাজিক মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন। ২০১০ সাল থেকে শুরু করে ২০২২ইং পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে এবং নাগরিক সুবিধা সৃষ্টিতে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।

 

কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মো: সুলতান মাহমুদ এর সঞ্চালনায় আমিরুল কবিরের কোরআন তেলোয়াতের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সোসাইটির একযুগ পূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাবেক কমান্ডার, শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক হাসেম উদ্দিন, এসময় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বদিউল আলম, ইফতেখার উদ্দিন চৌধুরী, এড. ফরিদুল আলম (পিপি), এড. আবদুর রহিম, ন.ম.ম মছরুর উজ জামান, এড.ইসলাম, ড. নুরুল আবছার, সাংবাদিক আমান উল্লাহ, কল্লোল দে চৌধুরী, এড. সাকি এ কাউছার, আরিফুর রহিম, ইমাম হোসেন শফিক, ওসমান গণি, আয়ুব আলী। ২০২২ ও ২০২৪ সাল সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং সোসাইটির শপথ পাঠ করান সংগঠনের সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, সর্বশেষে কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি বক্তব্যে- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার সোসাইটি কক্সবাজারের নাগরিকদের জন-দুর্ভোগ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে নানা অনিয়ম-দুর্নীতি এর বিরুদ্ধে কক্সবাজার সোসাইটি জন্মলগ্ন থেকে যে আন্দোলন, প্রতিবাদ, সমাবেশ করে আসছে এর ধারাবাহিকতা রক্ষা করতে সোসাইটির সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

 

সংগঠনের সভাপতির বক্তব্যে বলেন, এই সংগঠন কক্সবাজারের একমাত্র বৃহত্তম সামাজিক সংগঠন হিসেবে অপরসীম দায়িত্ব ও কতর্ব্য নিষ্ঠার সহিত পালন করে আসছে। আগামী কক্সবাজারের বিভিন্ন সমস্যা মাদক, ইভটিজিং এর মত আইন শৃংখলার অবনতি রোধে বৃহত্তর ভূমিকা পালন করে যাবে। পাশাপাশি কক্সবাজারকে রোহিঙ্গামুক্ত ও নতুন প্রজন্মদের জন্য এক বাস যোগ্য কক্সবাজার গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম মনছুরুল হক, সমির বরণ পাল, খাইরুল আমিন চৌধুরী, উজ্জল কান্তি দেব, মোহাম্মদ আলম, আমির হোসন হেলালী, সালেহ আহমদ, শফি উল্লাহ, আবু মুছা, আমানুল করিম, শিল্পী এস এম সিরাজ, আবু ছৈয়দ, গালিব মোহাম্মদ মাহিন চৌধুরী, ইরফানুল ইসলাম, আরমানুল ইসলাম, সার্জেন্ট অব: আবু তাহের, আরমানুল ইসলাম, জসিম উদ্দিন বাবুল, তামজিদ কায়সার চৌধুরী, তারেকুর রহমান, মো: ইরফান উদ্দিন, এমরান, মো: তারেক, আজম খান, সামরান সিকদার, খোরশেদ আলম, মুফিজ উল্লাহ, সাজ্জাদুল ইসলাম, ফরহাদুল ইসলাম, মো: ইয়াকুব, লিয়াকত প্রমুখ।

আপনার মন্তব্য দিন

Top of Form

আপনার নাম

আপনার মন্তব্য

মন্তব্য দিন

Bottom of Form

প্রকাশিত মন্তব্য

Iftekhar chowdhury

coxbd201111