আমাদের দেশের খ্যাতনামা অনেক প্রতিষ্ঠাতা শিল্পপতির ভালো লেখাপড়া কিংবা ডিগ্রী ছিল না।তাদের ছিল একাগ্রতা, চেষ্টা, পরিশ্রম, নিষ্ঠা, লক্ষ্যের প্রতি অবিচলতা, লেগে থাকার মানসিকতা এবং কখনোই হাল ছেড়ে না দেওয়া ও কষ্ট সহ্য করার মানসিকতা।
এরকম অনেকেই আছেন যাদের ভালো প্রাতিষ্ঠানিক ডিগ্রী নেই, কিন্তু চেষ্টা ও পরিশ্রম দিয়ে কর্মক্ষেত্রে বেশ ভালো যোগ্যতার
সুতরাং ভালো প্রতিষ্ঠান কিংবা নামিদামী ডিগ্রী নিয়ে দুশ্চিন্তা না করে নিজ লক্ষ্যের প্রতি অবিচল থাকুন।একাগ্রতা নিয়ে চেষ্টা ও পরিশ্রম করে যান।
অফিস পলিটিক্সে মন দিবেন না।সবার সাথে ভদ্রভাবে মিশুন। আন্তরিকভাবে কাজ করুন ও নিজের প্রতি সৎ থাকুন।কাজের ভালো ফলাফল তৈরি করুন।
সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং মূল্যও আছে। তবে ফলাফলের বিচারে শুধু সার্টিফিকেট নয়, যোগ্যতারও মূল্যায়ন হবে-এটাই বিশ্বাস করি।
যারা চেষ্টা ও পরিশ্রম করছেন, তাদের জন্য সাফল্য আসবেই আসবে ইনশায়াল্লাহ। iftekhar chowdhury.